মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের সময় সেনাবাহিনীর একটি সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এই মহড়া পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজেই স্টিয়ারিংয়ে বসে সামরিক যান চালাচ্ছেন। তার সঙ্গে গাড়িতে সেনাপ্রধানসহ সশস্ত্র বাহিনীর কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে তিনি সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অনুশীলন পর্যবেক্ষণ করেন।
এই মহড়ার মাধ্যমে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা, কৌশলগত প্রস্তুতি এবং পারস্পরিক সমন্বয় প্রদর্শন করা হয়।
ভয়েস/আআ