মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা

হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক

ভয়েস নিউজ ডেস্ক:

জয়পুরহাট জেনারেল হাসপাতালের বারান্দা থেকে আপত্তিকর অবস্থায় এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট জেলা কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। তার সঙ্গে আটক কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর দীর্ঘদিনের পরিচয় ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সোমবার রাতে তিনি জয়পুরহাটে এসে কারারক্ষীর সঙ্গে দেখা করেন। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলী ব্যারাকে না ফিরে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

হাসপাতালে উপস্থিত রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করলে দুজন নিজেদের স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন। তবে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।

থানায় নেওয়ার পর কলেজছাত্রী জানান, তিনি স্বেচ্ছায় জয়পুরহাটে এসেছিলেন। ওয়াজেদ আলীর স্ত্রী-সন্তান রয়েছে—এ বিষয়টি তার জানা ছিল। তবে তিনি এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা করতে চান না এবং কারারক্ষীর চাকরির ক্ষতি হোক, সেটিও চান না।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দুজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরবর্তী আইনগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, দায়িত্ব শেষে কারারক্ষীর ব্যারাকে ফেরার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। বিষয়টি পুলিশ কারা কর্তৃপক্ষকে জানিয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION