বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী

সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি

ভয়েস প্রতিবেদক:

সিলেট নগরের একটি আবাসিক হোটেলে থেকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরের জল্লারপাড় এলাকার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, দুই ভাই আমিনুর রহমান ও আবদুশ শুকুর এবং তার সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জন হোটেলটিতে ওঠেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে সিলেট মহানগর পুলিশ। এরপর হোটেলের বিভিন্ন কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোর ৫টার দিকে চারজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদ ছিল, ওই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেল ঘিরে তল্লাশি চালানো হয়। পরে পরিচয় নিশ্চিত করে চারজনকে আটক করা হয়েছে।”

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION