বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নিউজিল্যান্ডে ৫১ জন মুসল্লিকে হত্যাঃ ‘নিখুঁত পরিকল্পনার’ পর তাণ্ডব চালায় ট্যারেন্ট

ভয়েস নিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জন মুসল্লিকে হত্যার ঘটনায় অপরাধ স্বীকার করা ব্রেন্টন ট্যারেন্ট কয়েক বছরের ‘নিখুঁত পরিকল্পনার’ পর তাণ্ডব চালায়। একসঙ্গে যত বেশি পারা যায়, তত মানুষকে খুন করার উদ্দেশ্য ছিল তার। ট্যারেন্টের বিরুদ্ধে রায় ঘোষণা শুরুর প্রথমদিন (সোমবার) এ কথা জানিয়েছেন একজন প্রসিকিউটর।

গত বছরের ১৫ মার্চ শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলা চালায় খ্রিস্টান শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসী ট্যারেন্ট। নির্বিচারে গুলি চালিয়ে সে ৫১ জনকে হত্যা করে।

পাশাপাশি আরও ৪০ জনকে হত্যাচেষ্টা এবং সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। শুরুতে অভিযোগ অস্বীকার করলেও এক বছরের বেশি সময় পর সব অপরাধ স্বীকার করে ৩০ বছর বয়সী ট্যারেন্ট ।

আল-জাজিরা জানিয়েছে, কোনো ধরনের প্যারোলের শর্ত ছাড়া এই অস্ট্রেলিয়ান যুবকের আজীবন কারাবাসের সাজা হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে তার পরিণতি জানা যাবে।

ট্যারেন্ট তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করে চলতি বছরের মার্চে। ওই সময় থেকেই করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে লকডাউন ছিল নিউজিল্যান্ড। যার কারণে অল্পসংখ্যক মানুষের উপস্থিতিতে ক্রাইস্টচার্চের আদালতে তাকে হাজির করা হয়।

হামলাকারী ট্যারেন্ট ও তার আইনজীবীরা ভিডিও লিঙ্কের মাধ্যমে এ শুনানিতে অংশ নেয়।

শুনানিতে বিচারক ক্যামেরন ম্যানডার জানান, ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে আনা প্রত্যেকটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION