বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসায় নিজে তৈরী করুন মিষ্টি দই

লাইফস্টাইল ডেস্ক:

মিষ্টি দইয়ের রসনার প্রতি প্রেম নেই এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে টক দই বানানোর সহজ পদ্ধতি কেনা জানে। কিন্তু মিষ্টি দই? হ্যাঁ একটু জটিল। তবে রেসিপি জানলে সহজ হয়ে যায় মোগল সাম্রাজ্যের রান্নাও।

চলুন দেখে নেওয়া যাক, কীভাবে সঠিকভাবে মন মতো তৈরি করা যায় স্বাদের মিষ্টি দই।

উপাদান: ১/২ কাপ – চিনি, ১/২ কাপ – দুধ, ১.৫ লিটার – দুধ (পরে যোগ করা হবে), ৩/৪ কাপ – চিনি (পরে যোগ করা হবে), ৪ টেবিল চামচ –পানি, দেড় কাপ – আগের দই

যে কোনো আকারের মাটির হাঁড়ি, একটি তোয়ালে

বানানোর প্রক্রিয়া:

১. অল্প আঁচে একটি প্যান রাখুন এবং ১/২ কাপ চিনি এবং ৪ টেবিল চামচ পানি নেন। যতক্ষণ না ফুটছে, নাড়তে থাকুন। ক্যারামেলাইজড না হওয়া পর্যন্ত নাড়াতে হবে বাদামি হয়ে আসবে।

২. তারপর একই সঙ্গে ১/২ কাপ দুধ যোগ করুন এবং মিশ্রণ অব্যাহত রাখুন যতক্ষণ না কোন ফোঁটে।

৩. এবার ১.৫ লিটার দুধ যোগ করার সময় হয়েছে। ১৫ মিনিটের জন্য অল্প আঁচে ছেড়ে দিন। যখন দেখবেন দুধ ঘন হতে শুরু করেছে, তখন ৩/৪ কাপ চিনি যোগ করুন।

৪. হালকা বাদামি রঙে পরিবর্তন না হওযা পর্যন্ত ১০ মিনিট নাড়তে থাকুন। আঁচ বন্ধ করুন এবং ঠান্ডা হতে দিন।

৫. একটি পৃথক কাঁচের বাটিতে ১.৫ কাপ আগের দইয়ের ছাঁচ নিন। এর সঙ্গে উষ্ণ দুধ যোগ করুন এবং ভালো করে মেশান।

৬. শেষে, মিশ্রণটি একটি মাটির পাত্রে স্থানান্তর করুন এবং একটি ফয়েল শিট দিয়ে ঢেকে দিন। তারপর পাত্রটিকে তোয়ালে মধ্যে জড়িয়ে রাখুন। এটি একটি বড় পাত্রের মধ্যে রাখুন এবং ঢাকনা রাখুন। এরপর ২ ঘণ্টার জন্য অল্প আঁচে পাত্রটিকে রাখুন।হাঁড়িটা বের করে ঠান্ডা হতে দিন। তারপর তৈরি আপনার মিষ্টি দই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION