বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চীন-ভারত মধ্যস্থতাকারি রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার মস্কোতে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফংহ-র সঙ্গে অনুষ্ঠিত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-এর ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠকে সীমান্ত উত্তেজনা নিরসনের পথ নিয়ে আলোচনা হয়েছে। সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংহাই কর্পোরেশন (এসসিও) সম্মেলন উপলক্ষে তিন দিনের সফরে রাশিয়া গিয়েছেন রাজনাথ। সম্মেলনে হাজির চীনের প্রতিরক্ষামন্ত্রীও। প্রথমে সম্মেলনের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পার্শ্ববৈঠকের সম্ভাবনা খারিজ করে দিয়েছিল নয়াদিল্লি। তবে গতকাল রাতে চীনের পক্ষ থেকে আলোচনার ইচ্ছা প্রকাশ করা হয়।

সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, এ ব্যাপারে মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় মস্কো। কারণ, কূটনীতিকদের মতে, এশিয়ার দুই শক্তিশালী দেশ সংঘাতে জড়িয়ে পড়ুক তা রাশিয়ার কাছে কোনও ভাবেই কাম্য নয়।

গত মে মাসের গোড়ায় লাদাখের গালওয়ানে দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পরে এই প্রথম তাদের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে মুখোমুখি বৈঠক হলো। মস্কোর আগ্রহে শেষ পর্য়ন্ত আলোচনায় রাজি হয় দিল্লি। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ ফংহ-র সঙ্গে রাজনাথের বৈঠকে প্রতিরক্ষাসচিব অজয় কুমার এবং রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত ডি বি ভেঙ্কটেশ বর্মাও উপস্থিত ছিলেন।

বৈঠকে রাজনাথ বলেছেন, বিশ্বাসের আবহ সৃষ্টি করা, আগ্রাসী মনোভাব পরিহার এবং আন্তর্জাতিক রীতি মেনে মতবিরোধ দূর করার ওপরেই গোটা এলাকার শান্তি এবং নিরাপত্তা নির্ভর করছে।

এর আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পৃথকভাবে টেলিফোনে কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে। সেনাবাহিনী পর্যায়ের বৈঠক চলছে ধারাবাহিকভাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION