বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

দেশে আরও ৩৫ জনের মৃত্যু

প্রতীকি ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪ হাজার ৪৪৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৯৫০ জন। এখন পর্যন্ত মোট ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ জন শনাক্ত হলেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬৬১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩১৮টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৪৭টি। এখন পর্যন্ত ১৬ লাখ ১৭ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৯৫০ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৭ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৪৭৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৯৬৮ জন।

মৃত্যুবরণকারী ৩৫ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং রংপুর বিভাগে ২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩৭৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৮২৩ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৩১ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫৪ হাজার ১২১ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৩ হাজার ৯৪৪ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ২১৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৫৮৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৩ হাজার ৮৪১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ২৫৪ জন। সূত্র;বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION