মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী: এক মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে

পেঁয়াজ, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক ২০২১ সাল পর্যন্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত পেঁয়াজের মূল্য নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এসময় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত সরকারের পেঁয়াজ রফতানি না করার সিদ্ধান্তের সুযোগ নিয়েছে দেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বছরে দেশে পেঁয়াজের ঘাটতি রয়েছে চার লাখ টন। তবে এ মুহূর্তে পেঁয়াজের কোথাও কোনও সংকট নাই।’ সাধারণ ক্রেতাদের পেঁয়াজ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
পেঁযাজ

বাণিজ্যমন্ত্রী জানান, শিগগিরই ভারতের বিকল্প অন্য কোনও দেশ যেমন- মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে। সে উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এ মুহূর্তে পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আগামী এক মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলেও দেশবাসীকে আশ্বস্থ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION