বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

তিতাসের চার প্রকৌশলীসহ ৮ জনের ২ দিনের রিমান্ড

ভয়েস নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের চার প্রকৌশলীসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিআইডি সদর দফতরের সিনিয়র এএসপি জিসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সিআইডির ডিআইজি মাঈনুল হাসান জানিয়েছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, তিতাস গ্যাস ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী সিরাজুল ইসলাম (৪২), উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী (৩৪), সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার (৩২), সহকারী প্রকৌশলী মানিক মিয়া (৩৩), সিনিয়র সুপারভাইজার মুনিবুর রহমান চৌধুরী (৫৬), সিনিয়র উন্নয়নকারী আইউব আলী (৫৮), হেল্পার হানিফ মিয়া (৪৮) ও কর্মচারী ইসমাইল প্রধান (৪৯)।

এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের ফরজ আদায় শেষে মুসল্লিরা যখন সুন্নতসহ অন্যান্য নামাজ আদায় করছিলেন সে সময় আচমকা বিস্ফোরণে ৩৭ জন আহত হন। তাদের তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এনে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও মারা যান ৩১ জন। আহত ৭ জনের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুই জনকে চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION