বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

নামাজ শেষে ফেরার পথে ইমামের গলা কেটে হত্যা

ভয়েস নিউজ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার বেলদিয়া গ্রামে সাধুয়ার পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম আজিম উদ্দিন (৫০)কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান জানান, শনিবার রাত ৯টার পর ইমাম হাফেজ আজিম উদ্দিন সাধুয়ার পশ্চিমপড়া জামে মসজিদে এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা প্রথমে কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড তদন্ত শেষে জানা যাবে।

ইমামের স্ত্রী বিলকিস আক্তার জানান, তার স্বামীর সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। প্রায় ২০ বছর ধরে মসজিদে ইমামতি করছেন তিনি।

ঘটনার পর বিলকিস আক্তার বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা করেছেন। নৃশংসভাবে ইমামকে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION