বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

শেখ সাবাহ কুয়েতের আমির  মারা গেছেন

আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ

ভয়েস নিউজ ডেস্ক:

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে।

২০১৯ সালের আগস্টে বড় ধরনের শারীরিক জটিলতা তৈরি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে কুয়েত কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চলতি বছরের জুলাইয়ে মার্কিন বিমানবাহিনীর একটি বিমানে করে তাকে কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় উড়িয়ে নিয়ে আসা হয়।

১৯২৯ সালে জন্মগ্রহণ করেন শেখ সাবাহ। আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতি গড়ে উঠে তার হাত ধরে।

১৯৬৩ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ৪০ বছর তিনি আরব দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শেখ সাবাহ।

২০০৬ সালে শেখ জাবের আল-সাবাহের মৃত্যুর পর তিনি দেশটির আমির হন। শেখ জাবের ছিলেন শেখ সাবাহর ভাই। ১৯৫০ সালে মারা যাওয়া তাদের বাবা শেখ আহমাদ আল-জাবের আল-সাবাহও ছিলেন দেশটির আমির।

মধ্যপ্রাচ্যে নানা সমস্যায় কূটনীতিক হিসেবে আমির শেখ সাবাহর ভূমিকা প্রশংসনীয়। কাতারের ওপর সৌদি আরর, সংযুক্ত আরব আমিরাতসহ চারটি দেশের অবরোধ নিরসনে মধ্যস্থতা করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION