মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

দুপুরে ঘোষণা রিফাত হত্যা মামলার রায় , নিরাপত্তা জোরদার

ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায় ঘোষণা হবে দুপুর ১২টার পর। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আদালত সূত্র জানায়, নিয়মিত কিছু মামলার বিচারিক কার্যক্রম ১২টার মধ্যে শেষ করার পর এ মামলার রায় ঘোষণা করবে আদালত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১১টা) জেলহাজতে থাকা ৮ আসামিকে আদালতে নিয়ে আসা হয়নি।

এর আগে রিফাত শরীফের স্ত্রী ও মামলার জামিনে থাকা ৭ নম্বর আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি সকাল সাড়ে ৮টার দিকে আইনজীবী ও বাবা কিশোরের সঙ্গে আদালতে প্রবেশ করেছেন।

এছাড়া মামলার বাদী রিফাতের বাবা দুলাল শরীফ সকাল সাড়ে ৯টার দিকে আদালতে প্রবশে করেছেন।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে আমার মেয়ে মিন্নি বেকসুর খালাস পাবেন বলে আশা করছি।’

এদিকে আলোচিত এ মামলার রায়কে ঘিরে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। কিছুক্ষণের মধ্যেই আদালতে আনা হবে প্রাপ্তবয়স্ক বাকি ৮ আসামিকে। মামলার দণ্ডপ্রাপ্ত ৬ নম্বর আসামি মুছা বন্ড এখনো পলাতক। তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা হবে আজ।

প্রাপ্ত বয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), ও কামরুল ইসলাম সাইমুন (২১)।সূত্র:রাইজিংবিডি.কম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION