শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

এতিম ও প্রতিবন্ধী রোহিঙ্গা শিশুদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

ভয়েস প্রতিবেদক:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের রোহিঙ্গা শিশু সুরক্ষা কার‌্যক্রমের আওতায় এবং ইউনিসেফ এর আর্থিক সহায়তায় উখিয়া-টেকনাফ উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা এতিম,সুবিধাবঞ্চিত,দু:স্থ,অসহায় ও প্রতিবন্ধী শিশুর ৪৯৭ জন কেয়ারগিভারদের মাঝে ১৯ লক্ষ ৮৮ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার শাপলাপুর, উনচিপ্রাং, ময়নার ঘোনা ও হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যবিধি মেনে এই আর্থিক সহায়তা বিতরণ করেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার‌্যালয়ের কর্মকর্তা ও সিআইসি (উপসচিব) শাব্বির ইকবাল। এসময় ক্যাম্প ইনচার্জ (সিআইসি) মোস্তাফিজুর রহমান, ক্যাম্পে কর্মরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সোহেল, সমাজসেবা অধিদপ্তরের রোহিঙ্গা শিশু সুরক্ষা কার‌্যক্রম প্রকল্পের (বিকল্প) ফোকাল পয়েন্ট মো: আল আমিন জামালী, ইউনিসেফ প্রতিনিধি সানজিদা সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্রিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বছরের ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ মে পর‌্যন্ত সরকারের চলমান এই কার‌্যক্রমের আওতায় পর‌্যায়ক্রমে রোহিঙ্গা এতিম,সুবিধাবঞ্চিত,দু:স্থ,অসহায় ও প্রতিবন্ধী শিশুর ৪,২১০ জন ফস্টার কেয়ারগিভারদের মাঝে এক কোটি ২১ লক্ষ ৬৮ হাজার টাকা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION