বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

শাহবাগে গণজমায়েত, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

ভয়েস নিউজ ডেস্ক:

সারাদেশে ধর্ষণ প্রতিরোধে ‘ব্যর্থ’ হওয়ার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবিতে শাহবাগে গণজমায়েত করেছেন কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তারা জমায়েত করেন। এখান থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল করারও কথা রয়েছে। বেলা ১১টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য দেরি হয়।

ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল  বলেন, ‘আমাদের কর্মসূচি কিছুক্ষণের মধ্যে শুরু হবে৷ বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি৷’

সংক্ষিপ্ত সমাবেশে কবি সৈকত আমিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর এই শাসন ব্যবস্থা, ধর্ষণ প্রতিহত করতে, ধর্ষণের বিচার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই ব্যর্থ মন্ত্রণালয়ে আমরা ব্যর্থ মন্ত্রী চাই না। এই মন্ত্রী বলেন কোনও দেশে নাই, যেখানে ধর্ষণ হয় না। তার যদি লজ্জা থাকতো, তবে নাকে খত দিয়ে মন্ত্রণালয় থেকে বের হয়ে যেতেন। কিন্তু তার কোনও লজ্জা নেই। আর লজ্জা থাকবে কীভাবে, দেশের জনগণের কাছে যার জবাবদিহিতা নেই।’

তারা বলেন, আমাদের আন্দোলন মসজিদ, মন্দির, স্কুল-বিশ্ববিদ্যালয়ে কেউ যাতে ধর্ষণের শিকার না হয় তার জন্য।

ধর্ষণের প্রতিবাদে সোমবার (৫ অক্টোবর) থেকে শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালন করে আসছে বিভিন্ন সংগঠন। গণজমায়াতে উপস্থিত রয়েছে ছাত্র সংগঠনের সাবেক সভাপতি লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ। সূত্র: বাংলা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION