শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় বৈঠকের আশ্বাস চীনের

রোহিঙ্গা,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

মিয়ানমারের নির্বাচনের পর রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে চীন।শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে টেলিফোন আলাপে এ আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের নির্বাচনের পর প্রথমত রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরবর্তীতে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টেলিফোন আলাপে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের ত্রিপক্ষীয় প্রস্তুতিমূলক বৈঠক দ্রুত শুরু করার ওপর গুরুত্ব আরোপ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রী।

তাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনকে মিয়ানমার জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে ‘দ্রুত আলোচনা শুরু করবে’।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরত নেওয়া হবে বলে সম্প্রতি মিয়ানমার আবারও চীনকে ‘আশ্বস্ত করেছে’।

তিনি বলেন, চীন রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছে। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের যাতে ফেরত নেওয়া যায়, সে লক্ষ্যে মিয়ানমার কাজ করবে বলে চীনকে তারা জানিয়েছে।

উল্লেখ্য, ৮ নভেম্বর মিয়ানমারের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। ২০১৭ সালের ২৫ অগাস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল আরও চার লাখ রোহিঙ্গা।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশ অগ্রাধিকারভিত্তিতে পাবে বলেও অবহিত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

করোনাভাইরাস পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে বাংলাদেশের সঙ্গে চীন কাজ করতে আগ্রহী বলেও জানান ওয়াং ই।

পিরোজপুরে চীনের নাগরিক হত্যার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার দ্রুত বিচারের পাশাপাশি চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ওপর চীন সরকার আস্থাশীল।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ওই ঘটনায় প্রধান আসামিসহ দু’জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত দোষীদের বিচার নিশ্চিত করা হবে।

চীনে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে যারা করোনাভাইরাস মহামারির কারণে দেশে এসে আটকা পড়েছেন, তাদের ভিসা নবায়নের বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান মোমেন।

ওয়াং ই-কে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি শিক্ষার্থীদের চীনে প্রবেশের বিষয়ে সেদেশের সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে বাংলাদেশিদের অগ্রাধিকার তালিকায় রাখা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION