শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, এটা পুরো বিশ্বের।’

রোহিঙ্গা ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাবেই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে রাবি প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। সেই সঙ্গে মানবিকতায় সবার শীর্ষে বাংলাদেশ। সারা বিশ্ব যখন রোহিঙ্গা ইস্যুতে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, এটা পুরো বিশ্বের।’
‘পণ্য রফতানির পরিধি বাড়াতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়’

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ দাবি করে তিনি বলেন, ‘আমেরিকা সবসময় মানবাধিকারকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই সরকার জলবায়ু নিয়ে কাজ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন।’ বাইডেন দায়িত্ব নেওয়ার পর বিশ্বে কোনো ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION