বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

জঙ্গি সন্দেহে ঘেরাও করা বাড়ি থেকে আটক ৪

ভয়েস নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চারজনকে আটক করেছে র‌্যাব।শুক্রবার বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

শুক্রবার সকাল ৫টা থেকে শাহজাদপুর পৌর সদরের শেরখালীতে ফজলুল হক মাস্টারের বাড়িটি ঘিরে রাখে র‌্যাব।মহিউদ্দিন মিরাজ জানান, গত শনিবার রাজশাহীতে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে শাহজাদপুরে উকিলপাড়ার ওই বাড়িতে অভিযানে যায় র‌্যাব।

স্থানীয়রা জানান, প্রায় আড়াই মাস আগে ঐ বাড়িটি ভাড়ায় নিয়ে বসবাস শুরু করে কয়েকজন। আগে থেকে কেউ আন্দাজ না করতে পারলেও হঠাৎ র‌্যাব পুলিশের অভিযান শুরুর পর জানা যায় যে এখানে জঙ্গিরা আস্তানা গেড়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION