রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

ডিআরইউ নির্বাচনে সভাপতি নোমানী, সম্পাদক মসিউর নির্বাচিত

ভয়েস নিউজ ডেস্ক:

সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মুরসালিন নোমানী (বাসস) ও সাধারণ সম্পাদক পদে মসিউর রহমান খান (সমকাল) নির্বাচিত হয়েছেন। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ।
এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৬৯৩ জন ভোটারের মধ্যে ১৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ডিআরইউর ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, ১২টি সম্পাদকীয় ও সাতটি কার্যনির্বাহী সদস্যসহ ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন। তাদের মধ্যে নারী সম্পাদক রীতা নাহার (বৈশাখী টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম-সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এজ) ও জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ভয়েস অব এশিয়া), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নইমুদ্দীন বিজয়ী হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য সাতটি পদে নির্বাচনে এমএম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), দৈনিক ঢাকাটাইমসের আজিজুর রহমান (রহমান আজিজ), রোমানা জামান (ভোরের কাগজ), মাহবুবুর রহমান, রফিক রাফি (নিউ নেশন), বিটিভির নার্গিস জুঁই ও মানবকণ্ঠের জাহাঙ্গীর কিরণ নির্বাচিত হয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION