শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচরে পৌঁছেছেন ১৬৪২ রোহিঙ্গা

ভয়েস নিউজ ডেস্ক:

প্রথম ধাপে নারী, পুরুষ ও শিশুসহ নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। এদের মধ্যে পুরুষ ৩৬৮ জন, নারী ৪৬৪ জন এবং শিশু ৮১০ জন। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ২টায় নৌবাহিনীর জাহাজে ভাসানচরে পৌঁছান তারা।

এর আগে, কক্সবাজারের উখিয়া থেকে বাসে করে এই রোহিঙ্গারা চট্টগ্রাম বোট ক্লাবের জেটিতে পৌঁছান। সেখান থেকে সকালে নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা হন।

নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, ভাসানচরে আসা সব রোহিঙ্গার প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর ওয়ারহাউজে নৌবাহিনীর কর্মকর্তারা ব্রিফিং শেষে তাদের জন্য বরাদ্দকৃত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টার বসবাসের জন্য দেবেন। আগামী প্রায় ১ সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের খাবার সরবরাহ করা হবে।

এ সময় হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন, ২২টি বেসরকারি সংস্থার প্রতিনিধি দলের সদস্য, নৌবাহিনী ও কোস্টগার্ড কর্মকর্তা-সদস্য এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION