বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

বাসর ঘর থেকে পালিয়েছে নবদম্পতি

ভয়েস নিউজ ডেস্ক:

নাটোরে গুরুদাসপুরে রাতের আঁধারে আয়োজন করা হয় বাল‌্যবিয়ের। খবর পেয়ে রাতেই বিয়ে বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তার উপস্থিতি টের পেয়ে বাসর ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যায় নবদম্পতি ও বিয়ে বাড়ির লোকজন।

ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামে। শনিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও তমাল হোসেন।

ইউএনও তমাল হোসেন জানান, মামুতপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে দুধগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে নুপুর খাতুনের বাল্যবিয়ের খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন। নুপুর খাতুন অষ্টম শ্রেণির ছাত্রী। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বর-কনেসহ সবাই পালিয়ে যায়।

ঘটনাস্থলেই বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।

স্থানীয় মেম্বার হিটলার হোসেন জানান, বর কনেসহ তাদের অভিভাবককে রোববার দুপুরে উপস্থিত করার জন্য ইউএনও নির্দেশ দিয়েছেন। এখনও বর কনেসহ তাদের অভিভাবকরা আত্মগোপনে রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION