বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

ভয়েস নিউজ ডেস্ক:

নোয়াখালীর হাতিয়া দ্বীপের প্রত্যন্ত চরাঞ্চলের চানন্দি ইউনিয়ন থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।আটক মো. নুরুল হক (৩২) কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের আশরাফ আলীর ছেলে।

স্থানীয় মোর্শেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসান মিঞা জানান, রোহিঙ্গা যুবককে মঙ্গলবার সকাল থেকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতা বাজার ঘাটে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা তাকে আটক করে।পরে তিনি জিজ্ঞাসাবাদে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

জানা গেছে, আটক রোহিঙ্গা যুবকের আত্মীয়-স্বজন গত শুক্রবার ভাসানচরে চলে আসেন। তিনিও ভাসানচরে তার স্বজনদের কাছে যাওয়ার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসেন।আবুল হোসেন মিঞা বলেন, আটক রোহিঙ্গা যুবককে বুধবার ভাসানচরে পাঠানো হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION