বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

করোনাভাইরাস:তৃতীয় দিনের মতো শনাক্ত হাজারের নিচে

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৯১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জন। সোমবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রবিবার (৩ জনুয়ারি) শনাক্ত হয়েছিলেন ৮৩৫ জন এবং এর আগের দিন শনিবার (২ জানুয়ারি) শনাক্ত হয়েছিলেন ৬৮৪ জন। অর্থাৎ টানা তৃতীয় দিনের মতো আজ শনাক্ত এক হাজারের নিচে রয়েছে।

সোমবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২৪ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৬৫০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৬১ হাজার ৫১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭০১টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯৬টি, এখন পর্যন্ত ৩২ লাখ ৭২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৫২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হর ৮৯ দশমিক ২৮ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৮১৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮৩৫ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের ৬০ ঊর্ধ্ব ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় ২৪ জনই হাসপাতালে মারা গেছেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION