সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

কক্সবাজারে পৌছেছে ৮৪ হাজার করোনার টিকা

ভয়েস প্রতিবেদক: 

দেশে চলমান করোনার টিকা বিতরণের অংশ হিসানে কক্সবাজার জেলায় পৌছেছে ৮৪ হাজার করোনা ভাইরাসের টিকা। আজ রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করে এসব টিকা এসে পৌঁছে। কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে টিকা নিয়ে কাভার্ড ভ্যানটি এসে পৌছালে কক্সবাজারের সিভিল সার্জন ডা মাহবুবুর রহমান এই টিকা গ্রহন করেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জেলা ইপিআই এর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার সিভিল সার্জন ডা: মাহবুবুর রহমান জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি যুক্তরাজ্যের অক্সফোর্ড এ্যাস্ট্রাজেনের টিকা কোভি শিল্ড কক্সবাজারে আনা হয়েছে। সকালে আসা ৮৪ হাজার টিকা জেলার ৪২ হাজার জনকে দুই ডোজ করে দেয়া হবে। এরমধ্যে ৬ হাজার জন রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি। তবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আশ্রিত ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য করোনা ভাইরাসের টিকা প্রদানের সিদ্ধান্ত পরে জানানো হবে।

সিভিল সার্জন জানান এই টিকা দেয়ার জন্য আজ রবিবার থেকে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী চার দিন তাদের প্রশিক্ষণ দেয়া হবে। এই পর্যায়ে যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা উপজেলায় গিয়ে সেখানকার টিকা সংশ্লিষ্ট কর্মকর্তারা ও কর্মীদের প্রশিক্ষণ দেবে।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে করোনা ভাইরাসের এই টিকা প্রদানের সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি সারাদেশের মতো কক্সবাজার জেলায় আনুষ্ঠানিক ভাবে টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্য মন্ত্রী এই টিকা প্রদান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন বলে তিনি জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION