সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

আজ কক্সবাজারে করোনার টিকা প্রয়োগ শুরু

বলরাম দাশ অনুপম:
কক্সবাজার জেলায় আজ শুরু হচ্ছে মানবদেহে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম। সারাদেশের ন্যায় কক্সবাজার জেলায়ও আজ রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। বিষয়টি শনিবার রাতে মুঠোফোনে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। তিনি জানান-কক্সবাজার সদর হাসপাতালে এই টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এজন্য ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সিভিল সার্জন আরো জানান-সদর উপজেলা ছাড়া জেলার বাকী ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একং রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে আগামী ৮ বা ৯ ফেব্রুয়ারী থেকে মানবদেহে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে।

তিনি আরো জানান-৬ ফেব্রুয়ারী (শনিবার) জেলা ইপিআই স্টোর থেকে নির্ধারিত তাপমাত্রা বজায় রেখে করোনার ভ্যাকসিনগুলো বিভিন্ন উপজেলা ও রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে-জেলায় করোনার ভ্যাকসিন নিতে সরকার নির্ধারিত ক্যাটাগরিতে উদ্দিষ্ট জনগোষ্ঠির ১৫ ক্যাটাগরীর তালিকা থেকে জেলায় প্রায় ৩৯ হাজার জনের তালিকা তৈরি করা হয়েছে। এরমধ্যে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় রেজিষ্টেশন করেছেন ১ হাজার ব্যক্তি।

বিষয়টি সিভিল সার্জন নিজেই নিশ্চিত করেছেন। এর আগে গত ৩১ জানুয়ারী দেশে করোনার টিকা বিতরণের অংশ হিসেবে কক্সবাজার জেলায় পৌঁছে ৮৪ হাজার করোনা ভাইরাসের টিকা।

৩১ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করে এসব টিকা এসে পৌঁছায়। কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে টিকা নিয়ে কাভার্ড ভ্যানটি এসে পৌঁছালে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এই টিকা গ্রহন করেন। ৮৪ হাজার টিকা জেলার ৪২ হাজার জনকে দুই ডোজ করে দেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION