সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

করোনার টিকা প্রয়োগ শুরু: প্রথম টিকা নিলেন জেলা পরিষদ প্রশাসক

জিকির উল্লাহ জিকু:
সারাদেশের মত কক্সবাজারেও করোনার টিকা প্রয়োগ শুরু হয়েছে। রবিবার (৭ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

টিকাদান কর্মসূচীতে কক্সবাজারে সর্বপ্রথম করোনার টিকা গ্রহণ করেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে দ্বিতীয় ব্যক্তি হিসাবে টিকা নেন-কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, তৃতীয় ব্যক্তি হিসাবে টিকা নেন- সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।

এরপর একে একে সিভিল সার্জন ডা. মাহবুবর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. রফিক উস সালেহীন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার জেলা সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আনোয়ারা, ডা. খায়রুন্নেছা মুন্নী, ডা. ইফফাত সানিয়া সহ প্রায় অর্ধশত নাগরিক টিকা গ্রহন করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সুপার ডা. রফিক উস সালেহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া প্রমুখ।

এর আগে কক্সবাজার জেলা ইপিআই স্টোর থেকে নির্ধারিত তাপমাত্রা বজায় রেখে করোনার ভ্যাকসিনগুলো বিভিন্ন উপজেলা ও রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়। জেলায় করোনার ভ্যাকসিন নিতে সরকার নির্ধারিত ক্যাটাগরিতে বিভিন্ন জনগোষ্ঠির ১৫ ক্যাটাগরীর তালিকা থেকে জেলায় প্রায় ৩৯ হাজার জনের তালিকা তৈরি করা হয়। এরমধ্যে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় রেজিষ্ট্রেশন করেন ১ হাজার ব্যক্তি। এর আগে গত ৩১ জানুয়ারী দেশে করোনার টিকা বিতরণের অংশ হিসেবে কক্সবাজার জেলায় পৌঁছে ৮৪ হাজার করোনা ভাইরাসের টিকা।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছিলেন- কক্সবাজার সদর উপজেলা ছাড়া জেলার বাকী ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একং রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে আগামী ৮ বা ৯ ফেব্রæয়ারী থেকে মানবদেহে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে।

৩১ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে বেক্সিমকো ফার্মার একটি কাভার্ড ফ্রিজার ভ্যানে করে এসব টিকা এসে পৌঁছায়। কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে টিকা নিয়ে কাভার্ড ভ্যানটি এসে পৌঁছালে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান এই টিকা গ্রহণ করেন। ৮৪ হাজার টিকা জেলার ৪২ হাজার জনকে দুই ডোজ করে দেয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION