রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি নজিব ও সম্পাদক সুমন

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ ইউনিট টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি বুধবার বিকেলে চকরিয়ার সুরাজপুর-মানিকপুরের নিভৃতে নিসর্গ পর্যটন স্পটে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সকল সদস্যের সিদ্ধান্তক্রমে দেশ টিভি’র জেলা প্রতিনিধি মোহাম্মদ নজিবুল ইসলামকে সভাপতি ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি আহসান সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্যের একটি কার্যকরী কমিটি ঘোষনা করেন অভিভাবক সংগঠন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি ইন্ডিপেনডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, সহ-সাধারণ সম্পাদক বিবিসি মিডিয়া একশনের ফ্রিল্যান্সার ইসমত আরা ইসু, অর্থ সম্পাদক সময় টিভি’র রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। এছাড়া বিটিভি’র জেলা সংবাদ প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিল, মাছরাঙা টিভি’র জেলা প্রতিনিধি সুনীল বড়ুয়া ও বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি নেছার আহমদকে নির্বাহী সদস্য করা হয়।

এসময় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ, কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রানা, অর্থ সম্পাদক আয়াছুর রহমান, নির্বাহী সদস্য তোফায়েল আহমদ, ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিমকে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কৃতজ্ঞতা সরূপ বিশেষ সম্মাননা জানানো হয় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকেও।

কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেজবাউল হক, স্থানীয় সমাজসেবক ওয়ালিদ মিল্টন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে কক্সবাজারের জনপ্রিয় ব্যান্ড ওআইজির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION