বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপনার শখের বাগানের পরিচর্যা

জীবনযাপন ডেস্ক:

ক্রমবর্ধমান নগরায়নের প্রভাবে শহরগুলোতে দিন দিন কমে যাচ্ছে মাটির অস্তিত্ব। তবে প্রকৃতি প্রেমিরাও কিন্তু বসে নেই। নিজেদের প্রচেষ্টায় ছাদে, বারান্দায় কিংবা উঠানে ছোট্ট ছোট্ট বাগান গড়ে তুলেছে। বাণিজ্যিক উদ্দেশ্য না থাকলেও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে একটু হলেও এই ক্ষুদ্র প্রয়াস কাজে দিচ্ছে। দীর্ঘদিন ধরে ঘরোয়া ভাবে বাগান করছেন জামান সাহেব। তার মতে, ঘরোয়াভাবে বাগান করলে এর পরিচর্যা একটু বেশি নিতে হয়। কারণ বাগানের সৌন্দর্যকেও মাথায় রেখে সব ব্যবস্থা করতে বাড়তি পরিচর্যা প্রয়োজন। যা করতে হবে সঠিক পদ্ধতি মেনে।

● গাছে পর্যাপ্ত সার ও কিটনাশক দিন। তবে ফুল গাছে অল্প সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের ১৫- ২০ দিন পর সার প্রয়োগ করুন। গাছে ফল ধরার আগে বা ফুল আসলে আরও একবার সার প্রয়োগ করতে হবে। খাদ্য নিরাপত্তার এবং ফল ও সবজির পুষ্টিগুণ রক্ষায় জৈব সার বা কেঁচো সার ব্যবহার করতে পারেন।

● গাছ বড় হলে ছাঁটাই করুন। শীতের সময়টাতে গাছ ছাটাইয়ের তেমন প্রয়োজন নেই। তবে আগাছা পরিষ্কারের দিকে নিয়মিত খেয়াল রাখা দরকার।

● গাছে সকালে ও বিকেলে সেচ দিন। এসময় সূর্যের আলো কিছুটা কম থাকে। তাই অতিরিক্ত পানি অপসারণের জন্য ব্যবস্থা রাখুন। মাটি আর্দ্রতা ধরে রাখতে শুকনো পাতা, খড় বা কাঠের গুড়ো ছরিয়ে দিতে পারেন।

● মাটিতে ছত্রাকের আক্রমণ বেশি হয়। কাজেই ছত্রাকরোধী কীটনাশক গাছের পাতা, গোড়ায় ছিটিয়ে দিন।

● গাছে পচন রোগ দেখা দিলে ক্ষতিগ্রস্থ অংশটি কেটে ফেলুন। প্রয়োজনে পুরো গাছ তুলে ফেলুন।

● শীতের সময়টাতে সূর্যের আলোর আধিক্য এবং কুয়াশার কারনে গাছের সালোকসংশ্লেষণ কম হতে পারে। এক্ষেত্রে সম্ভব হলে গরম লাইটের ব্যবহার করা যেতে পারে।

● সবজি ও ফল গাছের ফল যখন ৯০ ভাগ পরিপূর্ণ হবে, তখন তুলে ফেলা ভালো।

আপনার পরিশ্রম ও ভালবাসায় শখের বাগানটি যখন ফুলে ফলে ভরে উঠবে তখন কতই না ভালো লাগবে। আপনার শখের বাগান সুস্থসবল রাখতে ও কাঙ্খিত ফল পেতে যত্নবান হন। তাহলেই আপনার পরিশ্রম সার্থক হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION