মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা? হাইকোর্টের আদেশ স্থগিত: সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই চাকরির সাক্ষাৎকার দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী সমুদ্রপথে বিদেশে পাচারের চেষ্টা, যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার নারী-শিশুসহ ৮ রোহিঙ্গা প্রতিপক্ষের মুখে বল মারলেন, মেসিকে লাল কার্ড না দেওয়া কি অবিচার করা হলো? সেন্টমার্টিনে বৈরী আবহাওয়ায় আটকে পড়া পর্যটকদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২ রামুতে ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত আইসিজের রায় বাস্তবায়নে ড.খলিলুর রহমানের চার আহবান ঢাকাই চলচ্চিত্রে বলিউডের কিয়ারা?

স্বাস্থ্যবিধি অমান্য করায় এলিফ্যান্ট রোডের মার্কেট বন্ধ করে দিলো পুলিশ

সানরাইজ প্লাজা

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানায় রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত “সানরাইজ প্লাজা” নামে একটি মার্কেট বন্ধ করে দিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (রমনা জোন) এইচএম আজিমুল হক ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা নিয়মিত মনিটরিং ও মার্কেট পরিদর্শন করছিলাম। এর আগে দু’দিনের মধ্যে সানরাইজ প্লাজা কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি অনুসরণের পাশাপাশি ডিসইনফেক্ট্যান্ট স্প্রে টানেল বসাতে বলা হচ্ছিল।

“নির্ধারিত সময়ের মধ্যে তারা যথাযথ ব্যবস্থা নেননি এবং টানেলও বসাননি। তাই করোনাভাইরাস সংক্রমণ থেকে জনগণকে সুরক্ষার স্বার্থে সানরাইজ প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে।”

তবে, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ ও ডিসইনফেক্ট্যান্ট টানেল বসানো হলে মার্কেটটির কার্যক্রম পুনরায় চালু করা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, নির্ধারিত কিছু নিয়ম মানার শর্তে ঈদ উপলক্ষে গত ১০ মে থেকে মার্কেট খোলা রাখা যাবে বলে সিদ্ধান্ত দেয় সরকার।

তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। সূত্র:ঢাকা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION