রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
“বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান কক্সবাজারে

বলরাম দাশ অনুপম:
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি ২ দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌঁছেছেন। কক্সবাজার পৌঁছলে বিমান বন্দরে ধর্ম প্রতিমন্ত্রীকে স্বাগত জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা অাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা।

ধর্ম প্রতিমন্ত্রী আজ বিকেল ৩ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। বিকেল ৫ টায় সম্প্রীতি ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচীর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন। একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় কক্সবাজার সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দেবেন।

পরদিন শুক্রবার ৫ মার্চ সকাল ১০ টায় চট্টগ্রামের লোহাগাড়ার উদ্দ্যেশে সড়কপথে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজওয়ান উল ইসলাম প্রেরিত সফরসূচিতে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION