রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ

রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীর মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে নিখোঁজের তিন দিন পর শাহিনা নুর (৮) নামের এক রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। শুক্রবার (৫ মার্চ) বিকালে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত মৌচনি সি ব্লকের ক্যাম্পের পশ্চিমমাথা পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহিনা নুর এই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা মো. জোবাইরের কন্যা। সে গত তিন দিন আগে ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছিল।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজার-১৬ এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

রোহিঙ্গা সদস্যরা জানান, ১ মার্চ ক্যাম্প থেকে দিনের বেলার ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় শাহিনুর। পরে তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি। আজ বিকালে রোহিঙ্গাদের নয়াপাড়া নিবন্ধিত মৌচনি সি ব্লকের ক্যাম্পের পশ্চিম মাথার পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার চেহারা বিকৃত ছিল। নির্মমভাবে বাচ্চাটিকে হত্যা করা হয়েছে। তার বাম হাত কেটে ফেলা হয়েছে, শরীরে ক্ষত-বিক্ষত আঘাতের চিহ্ন।

এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে বিকালে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, এটি হত্যাকাণ্ড। গত তিন দিন আগে সে নিখোঁজ হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

টেকনাফ নায়াপাড়া নিবন্ধিত শরাণার্থী শিবিরের নেতা মো. ইসলাম জানান, ‘নিখোঁজ থাকা এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এমনভাবে বাচ্চা শিশুটিকে হত্যা করা হয়েছে, তা বলা মুশকিল। শিশুটির চেহারা চেনা যাচ্ছে না। এমনকি তার একটি হাতও কেটে ফেলা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION