রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ

টৈটং ইউনিয়নে সেচ্ছাসেবকলীগে তাজ উদ্দিন ও আশেক এলাহী দায়িত্ব অর্পণ

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ পেকুয়া উপজেলা শাখার আওতাধীন টৈটং ইউনিয়ন শাখার কমিটি পুন:গঠন করা হয়েছে।

শনিবার (৬ মার্চ) উপজেলা শাখার সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন পুন:গঠন কমিটিতে সাক্ষর করেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি এডভোকেট তাজ উদ্দিন মিরাজকে সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিনিয়র যুগ্ন-সম্পাদক আশেক এলাহী বিকমকে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)মনোনীত করা হয়েছে।

সেচ্ছাসেবকলীগ পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, পেকুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কাঠামো গতিশীল করার জন্য কাজ শুরু করেছি। গতিশীলের ধারাবাহিকতায় নিস্ক্রিয় টৈটং ইউনিয়ন কমিটি পুন:গঠন করে ত্যাগি দুই নেতা তাজ উদ্দিন ও আশেক এলাহীকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে দ্রুত ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করে নতুন নেতৃত্ব সৃষ্টি করে টৈটংয়ের সেচ্ছাসেবকলীগকে শক্তিশালী করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন মিরাজ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী সেচ্ছাসেবকলীগের রাজনীতি করে যাচ্ছি। যার কারণে আমাদেরকে মূল্যায়ন করে দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের দুইজনকে দায়িত্ব দেয়ায় জেলা কমিটির সভাপতি সম্পাদক ও উপজেলা শাখার সভাপতি ওসমান গণি এমইউপি ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য: টৈটং ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত ওসমান দুলাল ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের নিস্ক্রিয়তায় কাউন্সিল সম্পন্ন করার জন্য এ দুইজনকে দায়িত্ব দেয়া হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION