রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে ২ কারবারি নিহত ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে না পারলেও লে. কর্ণেল ফয়সাল হাসান খান বলেন, টেকনাফের নাফনদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে একটি ইয়াবার বড় চালান প্রবেশ করবে এমন তথ্যে আজ ভোররাতে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে গুলাগুলি থেমে গেলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাত দুই ব্যাক্তির মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের পর ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION