বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসে আগুন: দুই যাত্রী নিহত, আহত আরও ১৭

ভয়েস নিউজ ডেস্ক:

কুমিল্লায় যাত্রীবাহী বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে কমপক্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়ে ও হুড়োহুড়িতে আহত হয়েছেন আরও ১৭জন বাস যাত্রী। তাদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরিপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে চাঁদপুর জেলার মতলবগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-চট্টগ্রাম গৌরিপুরে ইউটার্ন করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসটিতে আগুন লেগে যায়। তাদের দাবি, এসময় আগুনে দগ্ধ হয়ে তিন যাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৭ যাত্রীকে আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠায়।

তবে কুমিল্লা হাইওয়ের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন দুই যাত্রী দগ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সুত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION