রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

বাটপারের কবলে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার জেলা প্রশাসন অফিসের নাম দিয়ে এক বাটপার প্রতারণার মাধ্যমে প্রায় ১৩ কেজি ইলিশ ও কালা চান্দা মাছ নিয়ে পালিয়েছে। বৃহষ্পতিবার (১১ মার্চ) দুপুরে জেলা প্রশাসন অফিসের দু’তলায় এক মাছ বিক্রেতার নিকট থেকে মাছ বোঝাই দু’টি থলি নিয়ে এই বাটপারের বীরদর্পে হেঁটে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অপরদিকে বাটপারের কবলে পড়ে মাছ বিক্রির ৮ হাজার ৯০০ টাকা হারিয়ে ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আবদুর রহিম এখন মাথায় হাত দিয়ে বসেছেন। হতভাগা মাছ বিক্রেতা আবদুর রহিম বাহারছড়া মাছ বাজারে বসে ব্যবসা করেন। তিনি গতরাতে জানান, বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে এক ব্যক্তি তাকে (আবদুর রহিম) ০১৬১৪৯৭৪২৪৬ নম্বর থেকে মোবাইল করে বড় সাইজের ৬ পিচ ইলিশ ও ৬ পিচ কালা চান্দা মাছ জেলা প্রশাসন অফিস ভবনে নিয়ে যেতে বলেন।

ক্ষুদ্র মাছ ব্যবসায়ী আবদুর রহিমের নিকট এসব মাছ তখন ছিল না। তবুও তিনি মোবাইলে এরকম অর্ডারটি পেয়ে তারই সতীর্থ বাবুল নামের আরেক ব্যবসায়ীকে মাছ সরবরাহের জন্য বলেন। বাবুল যথারীতি ৬ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ ও ৬ কেজি ওজনের কালা চান্দা মাছ নিয়ে জেলা প্রশাসন ভবনের দ’তলায় যান।

বাবুল সেখানে পৌঁছেই উক্ত মোবাইলে রিং দিয়ে মাছ নিয়ে উপস্থিত হবার কথা জানালে তাকে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর কালো মতো এক লোক গায়ে সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাছের জন্য বাবুলের নিকট হাজির হয়ে মাছ বোঝাই থলি দু’টি হাতে নেয়। এরপর ওই লোক ‘সাহেব’র নিকট থেকে টাকা এনে দেয়ার কথা বলে বাবুলকে সেখানে বসতে বলে দু’তলার দক্ষিণ বারান্দা দিয়ে অফিস ভবনের পূর্ব দক্ষিণের সিঁড়ি দিয়ে পালিয়ে যায়।

মাছ ব্যবসায়ী আবদুর রহিম জানান, বৃহষ্পতিবার রাত ৮/৯ টার দিকে ওই মোবাইল নম্বরে রিং দিয়ে মোবাইলটি সচল পান। কিন্তু মোবাইল ধরেননি ওই বাটপার।

জেলা প্রশাসনের একজন কর্মচারি জানিয়েছেন, মাস-দুয়েক আগেও একই রকমের বাটপারি করে একজন ক্ষুদ্র বেপারির নিকট থেকে ৪টি দেশী মুরগি নিয়ে যাওয়া হয়েছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION