রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

মহেশখালীতে মকছুদ মিয়া ও চকরিয়ায় আলমগীর পেলেন নৌকার টিকিট

বলরাম দাশ অনুপম:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চকরিয়া পৌরসভায় আলমগীর চৌধুরী ও মহেশখালী পৌরসভায় মকছুদ মিয়া পেলেন নৌকার টিকিট ।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলমগীর চৌধুরী বর্তমান চকরিয়া পৌরসভার মেয়র এবং পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দ্বিতীয় বারের মত মনোনয়ন পাওয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিজেই ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন।

অন্যদিকে দ্বিতীয়বারের মহেশখালী পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন তথা নৌকার টিকিট পেয়েছেন আলহাজ¦ মকছুদ মিয়া। বিষয়টি মকছুদ মিয়া নিজেই মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। মকছুদ মিয়া বর্তমানে মহেশখালী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মহেশখালী ও চকরিয়া পৌরসভার নির্বাচন। সে অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION