রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
খোলা চিঠি:
আসসালামু আলাইকুম, প্রিয় এলাকা বাসি সর্ব প্রথমে আমার সালাম ও নমস্কার এবং আদাব গ্রহন করবেন।
জাগ্রত হউক বিবেকে, যোগ্য প্রার্থী দেখে আপনার রায় প্রদান করুন।
সমাজ সেবায় এগিয়ে আসার সুযোগ দিন যোগ্য প্রার্থীকে। না হয় সমাজ হবে অবেহেলিত ও নির্যাতিত তাই আমরা সকলেই যোগ্য প্রার্থী দেখে ভোট দিয়ে নারী সমাজের উন্নয়ন সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজে সহযোগীতা করি যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে। হঠাৎ
অনেকে কান্নার মায়াজালে আপনাদের আবদ্ধ করে রাখার চেষ্টা করবে এবং নজর কাঁড়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে তাই আপনাদের বিভ্রান্তি করতে পারে তাই আপনাদের সজাগ থাকতে হবে।তা, না হয় অতিতের ন্যায় আপনাদের অবহেলা ও বঞ্চনার শিকার হতে হবে এটা যাতে না হয় আপনাদের সজাগ দৃষ্টি রাখার আহবান করছি। আপনাদের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হয়ে দুঃখ-দুদর্শার পাশে থাকা তো দুরের কথা, পাঁচ বছরে একটা দিনের জন্য সমাজের অবেহেলিত লোকদের একদিনের জন্য দেখতে আসেননি তাই তাদের
অতীত থেকে শিক্ষা নিয়ে তাদের বয়কট করতে হবে এবং যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।
আবেগ বির্সজন দিয়ে বিবেককে জাগ্রত করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান করছি আসন্ন পৌরসভা নির্বাচনের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদ প্রার্থী, আমি জনাবা অনিকা আক্তার রুমা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মহেশখালী পৌর শাখার সম্মানিত সভাপতি
“আমি রাজনীতি করি মানব সেবা ও সমাজ সেবা নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সুদীর্ঘকাল পেরিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি নিশ্চয় আপনারা আপনাদের মুল্যবান রায়টুকু আমাকে প্রদান করলে আপনাদের কাছে আমি সারা জীবন ঋণি থাকব।
“সব ধরণের আবেগ বিসর্জন দিয়ে যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন এটা আমার চাওয়া । তা না হলে আবার কাঙ্খিত উন্নয়ন হবে না। মহেশখালী পৌরসভার ১,২ ও ৩ নাম্বার ওয়ার্ডের ভোটারদের প্রতি আমার আকুল আবেদন, আবেগকে প্রশ্রয় না দিয়ে বিবেককে জাগ্রত করে ভোট দিয়ে আমাকে একবার এলাকার উন্নয়নের সুযোগ দিন।
“দল-মতের ঊর্ধ্বে থেকে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে যে কোনো কিছুই করা সম্ভব।
“কথা দিচ্ছি, ভোট চাইতে যেমন আপনাদের কাছে আসছি, তেমনি কাউন্সিলর হওয়ার পর আপনাদের দুঃখ-দুর্দশা জানার জন্যও আমি সব সময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবে আল্লাহ আপনাদের মঙ্গল করুক
আমিন।
ভয়েস/ জেইউ।