শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

কক্সবাজারে দুই রোহিঙ্গাসহ ১২ জনের করোনা শনাক্ত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে দুই রোহিঙ্গাসহ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৯ জন, চকরিয়া উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন।
এনিয়ে কক্সবাজার জেলায় বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৩২ জন।
এদিন ১৮৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
এছাড়া ৫ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ হয়েছে।
বাকী ১৬৯ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ হয়।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত কক্সবাজার মেডিকেলে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সেখানে বান্দরবানের ৯ জন, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া ৭ জন।
তাছাড়া প্রথমবারের মতো দুইজন রোহিঙ্গার করোনা ধরা করেছে।
করোনা পজেটিভ হওয়া ১২৯ জনের মধ্যে চকরিয়া উপজেলায় ৩৭ জন, কক্সবাজার সদর উপজেলায় ৩৫ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন এবং রোহিঙ্গা শরনার্থী ২ জন।
গত ৪৪ দিনে কক্সবাজার মেডিকেলের পিসিআর ল্যাবে মোট ৩ হাজার ৩৬২ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে।
এ পর্যন্ত একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ এর স্ত্রী।
মোট ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION