রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলীর কটেজ জোনের সুইটহোম নামের একটি কটেজ থেকে আবদুল মান্নান (২৮) নামের যুবকের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে কক্সবাজারের সিআইডি ও থানা পুলিশের  দল লাশটি উদ্ধার করেন। আলামত ও  সুরতহাল প্রতিবেদন তৈরি করে  লাশটি মর্গে নেয়া হয়েছে।

নিহত আবদুল মান্নান কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের পুত্র।

কটেজ কর্তৃপক্ষ জানান, দুইদিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে কটেজ সুইটহোমের ৩০২ নং কক্ষ ভাড়া নেন। এর মধ্যে আজ মঙ্গলবার বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

কক্সবাজার সদর থানার ওসি/তদন্ত বিপুল চন্দ্র দে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় তার পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাথে থাকা দুইজন মিলে গলায় তার পেঁচিয়েছে তাকে হত্যা করে খাটের নিচে লাশ লুকিয়ে পালিয়ে গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION