EDITOR
- ১৬ মার্চ, ২০২১ /

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
দীর্ঘ ৮ বছর পর যুবলীগ নেতা আবু বক্কর হত্যা মামলার অন্যতম আসামী আলা উদ্দীনকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় হত্যা মামলার ৩ নং আসামী ও কক্সবাজার থানার মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আলা উদ্দিনকে কুতুবজোম থেকে আটক করা হয়।
জানা যায়, গত ২০১৩ সালে কুতুবজোমের কালামিয়া বাজারে সন্ধ্যায় স্থানীয় জালাল আহমদ, জালাল আহমদের ছেলে আলা উদ্দিন, সালাহ উদ্দীন সহ সন্ত্রাসীরা তৎকালীন উপজেলা যুবলীগ নেতা আবু বক্কর ছিদ্দিককে হত্যা করে দীর্ঘদিন পলাতক ছিল।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই কক্সবাজার ভয়েস প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা ও মানবপাচার মামলার আসামী আলা উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ভয়েস/আআ