রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

আশা রাখি, আপনাদের সেবা করতে কুতুবজোমের চেয়ারম্যান নির্বাচিত করবেন-শেখ কামাল

এস. এম. রুবেল, মহেশখালীঃ
নৌকা প্রতিক পাওয়ার পর এলাকায় ফিরেছেন কুতুবজোমের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শেখ কামাল।

তার এলাকায় ফেরার খবর পেয়ে সমর্থকরা তাদের প্রিয় নেতাকে বরণ করতে মহেশখালী জেটিঘাটে ভীড় করে।

১৭ মার্চ দুপুর ১২ টায় এডভোকেট শেখ কামাল মহেশখালী নৌপথে স্পীডবোট যোগে ঘাটে পৌঁছালে হাজারো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। এসময় নৌকা নৌকা স্লোগানে স্থানটি মুখরিত হয়ে উঠে।

মহেশখালী ঘাট থেকে পায়ে হেঁটে কুতুবজোমের প্রধান সড়ক দিয়ে কালামিয়া বাজারে মিছিল সহকারে এসে পথসভায় বক্তব্য দেন এডভোকেট শেখ কামাল।

এসময় এডভোকেট শেখ কামাল বলেন, “নৌকা প্রতিকের মনোনয়ন পেয়ে আমি খুবই আনন্দিত। সেই সাথে আপনাদের ভালোবাসা দেখে আনন্দ অশ্রুতে চোখ ভীজে গেল আমার। আশাকরি আমি আপনাদের সেবা করতে কুতুবজোমের চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হবো।” এসময় তিনি সকলের দোয়া কামনা করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION