রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

টেকনাফে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা সহ ট্রলার জব্দ

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ উপজেলার নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা সহ ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। আজ বুধবার ভোরে কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের একটি টহল এই অভিযান চালায়। আজ বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে কমান্ডার আমিরুল হকের দেয়া এক প্রেস রিলিজ এ জানানো হয় কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটা বড়ো চালান মিয়ানমার থেকে সমুদ্র পথে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে আজ ভোর রাতে নাফ নদীর মোহনায় অভিযান চালায়।

এ সময় নাফ নদীর মোহনায় একটি ছোট ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে ধাওয়া করে। এ সময় কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ট্রলার আরোহীরা পানিতে ঝাপ দিয়ে মিয়ানমারের দিকে সাতার কেটে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে দুই বস্তা ইয়াবা পায়। গননা করে এতে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
প্রেস রিলিজ এ জানানো হয় জব্দ করা ইয়াবা ও ট্রলার টেকনাফ থানায় সোপর্দ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION