রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

মূলহোতা ছেলেকে পালাতে সহায়তা করায় বাবা আটক

ছোটন কান্তি নাথ, চকরিয়া:

চকরিয়ায় সুদের টাকা না পেয়ে নারীকে গাছে বেঁধে নির্যাতন

চকরিয়ায় সুদের টাকা না পেয়ে এক নারীকে (গৃহিনী) গাছের সাথে বেঁধে পেটানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ করার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এনিয়ে চারিদিক থেকে নিন্দা ও প্রতিবাদসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি উঠলে পুলিশ অভিযান চালায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে।
এ ঘটনায় পুলিশ জহির আলম (৫৫) নামের একজনকে আটক করেছে। ভাইরাল হওয়া নির্যাতনের ভিডিওচিত্রটি গতকাল মঙ্গলবার দুপুরে প্রত্যক্ষদর্শী কেউ একজন মোবাইলে ধারণ করেন এবং আজ দুপুরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহতাবুর রহমান জানান, ঘটনার মূলহোতাকে ধরতে আজ বুধবার দুপুরে পুলিশ অভিযান চালাতে যায় বাড়িতে। কিন্তু পুলিশের উপস্থিতির খবর পেয়ে ঘটনার মূলহোতা শওকত আলমকে পালিয়ে যেতে সহায়তা করায় পুলিশ তার বাবা জহির আলমকে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন নির্যাতিতা নারী নূর আয়েশা। তিনি উপজেলার বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাফালিয়া কাটাস্থ সবুজ পাড়ার দিনমজুর আলী হোসেনের স্ত্রী। অপরদিকে আটক জহির আলম এবং পলাতক শওকত আলমও একই এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, এই অমানবিক ঘটনায় যারাই জড়িত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION