রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

কক্সবাজারে শিক্ষানবিশ আইনজীবীদের মিলন মেলা

ইউসুফ আরমানঃ
ব্যাপক-উৎসাহ উদ্দীপনা ও সফলতার মধ্যদিয়ে কক্সবাজারে শিক্ষানবিশ আইনজীবীদের মিলন মেলা সম্পন্ন হয়েছে।
জীবন অনেকটা বয়ে চলে নদীর মতো। নদীতে যেমন জোয়ার আছে তেমনি ভাটা ও আছে। জীবনে তেমনি সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং হাসি-কাঁন্না। প্রত্যেহিক প্রয়োজনে ছক বাঁধা জীবনের প্রায়শই একঘেয়ে লাগে। হঠাৎ কয়েক জনের উদ্যোগে মিলন মেলার আয়োজন খুবই অানন্দের সাথে সম্পন্ন হয়েয়ে।

এক ঝাঁক উচ্ছল প্রাণ পাখির মতো উড়তে চায় আইনের শিক্ষার্থী,নতুন কিছু পাওয়ার আশায় ছুটেছিল শিক্ষানবিশ আইনজীবী।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতিস্থ শিক্ষানবিশ আইনজীবীদের উদ্যোগে নৈসর্গ লীলাভূমি বালুকাময় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল বীচ পয়েন্টে শিক্ষানবিশ আইনজীবী মিলন মেলা-২০২১ আয়োজন করা হয় ।

মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি বিজ্ঞ আইনজীবী আবুল কালাম সিদ্দিক।
তিনি বলন, আজকের শিক্ষানবিশ আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। আইন অঙ্গনের আইকন ভালবাসার নিদর্শন। ন্যায় বিচার প্রতিষ্ঠার কান্ডারী। কিন্তু আদালতে সিনিয়র আইনজীবীদের প্রতি সম্মান-শ্রদ্ধা দেখা একজন শিক্ষানবিশ আইনজীবীদের দায়িত্ব ও কর্তব্য বটে। তিনি আরও বলেন, আশাবাদী আজ থেকে সবাই আদব কায়দা নিয়ে পথ চলবে সে প্রত্যাশা করি।
উক্ত অনুষ্ঠানে ১১০জন শিক্ষানবিশ আইনজীবী অংশ গ্রহণে একাত্বতা প্রকাশ করেন।

দীর্ঘ কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে এবং কঠোর পরিশ্রমের বিনিময়ে শিক্ষানবিশ আইনজীবীদের একটি সুসংগঠিত ঐক্য সম্প্রীতির শিক্ষা-প্রগতি, শান্তি-শৃংখলা বজায় রাখার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে। এখানে শিক্ষানবিশ আইনজীবীগণ সুক্ষ-তীক্ষ্ণ ঐক্য সৌহার্দপূর্ণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ।

মিলন মেলায় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন, মোজাম্মেল হক, ইউসুফ আরমান, রাজিব দাশ রাজু, জসিম উদ্দিন, বিপন চন্দ্র, এস.কে রাব্বানী, আজিজুর রহমান, মোহাম্মদ মোহসেন, আরজু বড়ুয়া, তাসনোভা খানম রোজি।

এতে অংশ গ্রহণ করে মিলন মেলা অনুষ্টান প্রাণবন্ত করেছে সাজ্জাদুল আকবর, সাইফুল ইসলাম, এস্তে ফারুক, নয়ন, ফয়েজ, নারায়ন দাশ নিহার, রেজাউল করিম, আরমান, কনিকা, বর্ণালী বড়ুয়া, ফরিদুল আলম, মঈন উদ্দিন, মোস্তাক আহমেদ প্রমুখ।

আনন্দের মাঝে ডুবে ছিলাম সবাই। একটি দিন এমনভাবে কাটল আনন্দ মুখর পরিবেশ যা প্রত্যেক শিক্ষানবিশ আইনজীবীগণের জীবনের প্রথম। যার অনুভূতি অন্যরকম। এমন স্মৃতি জীবনে কখনো ভুলবে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION