রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
এস.এম রুবেল, মহেশখালী
মহেশখালী পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ শাহজাহান মনোনয়নপত্র প্রত্যাহার করেন । আর সাধারণ আসনের কাউন্সিলরের মধ্যে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন । তাঁরা হলেন-আব্দুস শুক্কুর,উছেন থে,উ থেন মি সহ মোট ৪ জন।
ইউপি নির্বাচন : মহশেখালী উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে হোয়ানক ইউনিয়নে ৪জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন । তাঁরা হলেন-আনচারুল করিম,শাহ নেওয়াজ সালাউদ্দিন, এম আব্দুল মতিন ও মোহাম্মদ ফিরোজ ওয়াহিদ । আর সাধারণ সদস্যদের মধ্যে জাবের আহমদ ও জাকের হোছাইন বাদশা এই ২ জনসহ মোট ৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন ।
মাতারবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন মুজিবুল হক ১জনই মনোনয়নপত্র প্রত্যাহার করেন আর সাধারণ সদস্যের মধ্যে নজরুল ইসলাম,দিলু হোছাইন ও সাইফুল ইসলাম এই ৩ জন সহ মোট ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন ।
অপর ইউনিয়ন কুতুবজুম ইউনিয়নে শুধুমাত্র ১জন সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হবে।
উপজেলা নির্বাচন অফিসার ও মহেশখালী পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জুলকার নাঈম জানান, পৌরসভা সহ ৩টি ইউনিয়ন পরিষদের অনেক প্রার্থীর মধ্যে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন । তিনি প্রত্যাশা করে বলেন, যাঁরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাঁহাদের অংশগ্রহনেই আগামী ১১ই এপ্রিল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা অত্র এলাকার জনসাধারণকে উপহার দিতে পারবো।
ভয়েস/জেইউ।