রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ১২৬ পরিবারকে উখিয়া উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

দেলোয়ার হোসাইন টিসু,উখিয়া:
উখিয়ার বালুখালী ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে যাওয়া স্থানীয় ১২৬ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উখিয়া উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ মার্চ) রাত ৮টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই ত্রাণ বিতরণ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি মইনুল আহসান খান, পালংখালী ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, পালংখালী  ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইদ মাহমুদ আনোয়ার, বালুখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সবুজ সেন প্রমুখ।
উপজেলা নির্বাহি অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন, মাঠ পর্যায়ে যাচাই করে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড স্থানীয় ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করছি, এর মাঝেও যদি কেউ বাদ পড়ে পরবর্তীতে তা যাচাই করে সহায়তার অওতায় অন্তর্ভুক্ত করা হবে। এখন কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করছি, আগামীকাল চুলা ও গ্যাস সিলিন্ডার বিতরণ করা হবে।
বিতরণকৃত মালামালের মধ্যে রয়েছে,  জিআর ক্যাশ ( প্রতি প্যাকেট টাকা ) ডাল -৫ কেজি , তেল -১ লি :, লবণ -১ কেজি , গুড়াহলুদ ২০০ গ্রাম , গুড়া মরিচ -২০০ গ্রাম , পিয়াজ -১ কেজি , রসুন -২৫০ গ্রাম , আলু -৩ কেজি , মােমবাতি -১ প্যাকেপ , দিয়াশলায় -১ প্যকেট , চিড়া -৩ কেজি , মুড়ি -১ কেজি , গুড় -১ কেজি , বিস্কুট ২ প্যাকে, চাল ৫ কেজি, কম্বল ২ট,  ত্রিপল ১টি, হাইজিন কিট ১ বস্তা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION