বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

সালিশে ছুরিকাঘাত করে ৩ জনকে হত‌্যা

ভয়েস নিউজ ডেস্ক:

মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মারামারির ঘটনার সালিশে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের তিন জনকে হত‌্যা করা হয়েছে। আহত হয়েছেন পাঁচ জন।

বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯) ও একই এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মিন্টু প্রধান (৪৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ইভটিজিংয়ের একটি ঘটনা নিয়ে রাত ১০টার দিকে সালিশ শুরু হয়। তবে তা মিথ্যা প্রমাণিত হলে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের সঙ্গে হাতাহাতি শুরু হয়। পরে সৌরভ গ্রুপের লোকজন ইমন গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলে ইমন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাকিব। আহত হন ছয় জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ১২টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু প্রধান মারা যান।

ওসি আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন বলা যাবে না। সুত্র: রাইজিংবিডি।

ভয়েস/ জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION