রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

ভয়েস প্রতিবেদক:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,পুলিশ সুপার মো: হাসানুজ্জামান,স্থানীয় সরকার বিভাগের উপসচিব শ্রাবস্তী রায়,অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল,জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেন, মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন ২৫ মার্চের কালোরাত্রি।এই রাতে গণহত্যার মাধ্যমে মুক্তিকামী বাঙালি জাতিকে চিরতরে স্তব্ধ করে দিতে চেয়েছিল পাকবাহিনী আর তাদের দোসররা। কিন্তু ৭ মার্চ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শুনে স্বাধীনতার আকাঙ্খায় উজ্জীবিত এই বাঙ্গালী জাতিকে তারা দমিয়ে রাখতে পারেনি। জাতির পিতার নেতৃত্বেই স্বাধীনতা ছিনিয়ে এনেছিল এই বীর বাঙ্গালী জাতি।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, ১৯৭১ এর ২৫ মার্চের সেই রাতে নিরীহ ঢাকাবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে হানাদার বাহিনী। এরপরে রচিত হয় এক কুখ্যাত ইতিহাস।গণহত্যার ইতিহাস এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মকে জানাতে হবে।স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।এর স্বপক্ষে অনেক তথ্যবহুল প্রমাণ ও দলিল আছে। একটি কুচক্রী ও স্বার্থান্বেষীমহল প্রচারক আর ঘোষককে এক করে ফেলেছে। যা মোটেই সমীচিন নয়।তথ্য প্রমাণ ঘাটলে নতুন প্রজন্ম জানতে পারবে আমাদের স্বাধীনতা অর্জনের মূলকান্ডারী কে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই এদেশ স্বাধীনতা অর্জন করেছে।তিনিই ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার।আর তাই আমরা বাঙ্গালী জাতি ২৬ মার্চ পালন করি মহান স্বাধীনতা দিবস।
এ সময় পদস্থ সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION