বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

সড়কে বাস-মাইক্রো-সিএনজির ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৭

ভয়েস নিউজ ডেস্ক:

রাজশাহীর কাটাখালীতে বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখি সংঘর্ষের পর আগুনের ঘটনা ঘটেছে। এতে মোট ১৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘ত্রিমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন।’

তিনি আরও জানান, রাজশাহী থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী সিএনজি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস, মাইক্রোবাস ও সিএনজি রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানোমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন।

এছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে ছয় জন মারা যান। সবমিলিয়ে ১৭ জন নিহত হয়েছেন। সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION