রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

পেকুয়ায় টমটমকে মালবাহী ট্রাক্টর গাড়ির ধাক্কা, ঘটনাস্থলে বৃদ্ধ নিহত 

ভয়েস প্রতিবেক, পেকুয়া:

পেকুয়ায় মালবাহী ট্রাক্টর গাড়ির ধাক্কায় মিনি টমটমের যাত্রী আবদু জব্বার(৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পেকুয়া বাজারস্থ গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা নন্দীর পাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
এ ঘটনায় পেকুয়া থানা পুলিশ ট্রাক্টর গাড়িটটি জব্দ করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি।
নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় লিখিত এজাহার দিচ্ছে বলে নিশ্চিত করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে রেজাউল করিম নামে এক ব্যক্তি বলেন, নিহত বৃদ্ধ একটি মিনি টমটম করে পেকুয়া বাজার হয়ে মগনামার দিকে যাচ্ছিলেন। ওই সময় একটি কোম্পানীর ব্যবহৃত মালিবাহী ট্রাক্টর গাড়ি মিনি টমটমকে পেছনে ধাক্কা দেন। ধাক্কায় টমটম গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে বৃদ্ধ নিহত হন। ঘটনার সাথে সাথে পেকুয়া থানার এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পেকুয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি গাড়ি জব্দ করি। এ সময় কোন গাড়ির ড্রাইভারকে পাওয়া যায়নি। লাশটি পরিবারকে দেয়া হয়েছে।
ভয়ে/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION