রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে রামু সেনানিবাসে র‍্যালি

প্রেস বিজ্ঞপ্তি:
রামু সেনানিবাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় যথাযথ উৎসাহ-উদ্দীপনার সাথে এক মনোজ্ঞ র‍্যালীর আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ শনিবার ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কক্সবাজারে এর অধীনস্থ সকল ব্রিগেড/ ইউনিট প্রতিষ্ঠান সমূহের সামরিক/ অসামরিক সদস্যদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল আহম্মেদ তাবরেজ শামস চৌধুরী,এসবিপি,এনডিসি,পিএসসি। র‍্যালী টি সেনানিবাসের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে সেনানিবাসের অজয়ে প্রাঙ্গণে সমাপ্ত হয়।

উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করে প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছে এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের উন্নীত হয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। উল্লেখ্য যে, রামু সেনানিবাসের অধীনস্থ আলীকদম সেনানিবাস ও চকরিয়া আর্মি ক্যাম্পের একই ধরনের র‍্যালী আয়োজন করা হয়। উক্ত র‍্যালী সমূহেও সকল সামরিক /অসামরিক ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION